মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

আমরা


আমরা চির সবুজ মানুষ
মুক্ত-খোলা পাখির মতো,
বাঁধনহারা শিকল ভাঙা
কাজ করে যাই অবিরত

সবাই গাঁথি মিলনমালা
ঘুঁচিয়ে যাই মনের জ্বালা
অন্ধকারে দিই জ্বালিয়ে
পিদিম শত শত

ছুটে বেড়াই দলে দলে
মিলেমিশে গলে গলে
নেই ভাবনা, কারোর কাছে
হয় না মাথা নত

কচি-কাঁচা সোনামণি
আমরা সবাই হাসির খনি
সামনে পানেই যাই এগিয়ে
আসুক বাধা যত
০৯/৯/১৯৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন