মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

শাসন


শাসনতো নয় দুঃশাসন
নগদ কড়ি ঘুষ শাসন
চলছে দেশে চলছে,
পুঁটি বসে বকের মাথায়
বকেরই কান মলছে

রাজার কাছে চেলা বেশি
চেলাদেরই ঠেলা বেশি-
এসব চেলার শক্তি-সাহস
রাজার চেয়ে মেলা বেশি

পাস করেছেন দাদা ল-তে
ব্যবসা করেন আদালতে
মানুষটা খুব পাক্কা,
নির্দোষকে দোষী করে
লালঘরে দেন ধাক্কা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন