অক্টোবরে আলমডাঙ্গার
ভোলাই রামের নাতি;
শেষ সম্বল হাতে নিয়ে
মাথায় দিয়ে ছাতি-
খেতে খেতে মুড়কি মুড়ি
নিজ দু’হাতে বজিয়ে তুড়ি
হাতিরপুলে কিনতে গেলো
লক্ষ টাকায় হাতি।
গাবতলিতে পকেটমারে
যেই পেয়েছে বাগে,
অমনি নাতির পকেট থেকে
লক্ষ টাকাই ভাগে!
পুঁজি গেলো ঘুঁচে হায়
নিজের দু’চোখ মুছে হায়
ফিরলো যখন আলমডাঙ্গায়
বাধলো হাতাহাতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন