রানা বলে ভাইরে
খেটে খুটে খাইরে
কম টাকা আয় করে
টিকে থাকা দায়রে।
টাকা খালি চাইরে
দেশ ছেড়ে তাইরে
শিগগিরই চলে যাবো
বাংলার বাইরে।
তারে নারে নাইরে
মালে এশিয়ায়রে
চাকরির সন্ধানে
রানা চলে যায়রে।
সাপে কামড়ায়রে
কী যে বিষ ধায়রে
দুই মাস পরে রানা
ফের বাংলায়রে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন