রবিবার, ১৫ মে, ২০১১

মশা

মশারির চার কোলে
মশা গায় গান,
মাঝখানে খোকা শুয়ে
খাড়া করে কান।

গুন গুন ভুন ভুন
আহা কী যে সুর,
গান শুনে খোকা হয়
ঘুমে ভরপুর।

মশারিতে ঢোকে মশা
পথ করে বের,
অচেতন খোকা বাবু
পায় নাকো টের।

টেনশন কেটে যায়
ভাঙে আইটাই,
তুলতুলে গালে মশা
বসে চুমু খায়।
২৭.৯.১৯৯৩ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন