আঙুল
ঠাণ্ডা কথায় ঝি ওঠে না
সোজাসুজি ঘি ওঠে না
করবো আঙুল ব্যাকা,
যাবেই যাবে আমার আঙুল
কে ঠেকাবি ঠ্যাকা।
চাইনে গাড়ি
চাইনে বাড়ি
গয়নাগাটি
টাকার হাড়ি
আমার কেবল একটা দাবি
পেট পুরে চাই ভাত,
ভাত না দিলে লাটের গদি
উল্টাবো নির্ঘাত।
০৭ মার্চ ১৯৯৪ খ্রি.
০৭ মার্চ ১৯৯৪ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন