শনিবার, ৭ মে, ২০১১

ভোটর সময়

ভোটের সময় প্রার্থী হাসে
মুখের হাসি নকল,
এমন হাসি হাসতে গিয়ে
আলবত যায় ধকল

কিন্তু তবু হাসতে হবে
এ ছাড়া নেই উপায়,
জনগণের দুঃখ দেখে
চোখ মোছে আর ফুঁপায়

দু হাত দিয়ে বসে মারে
পরের গায়ের মশা,
প্রতি বছর ভোট এলে হয়
প্রার্থীদের এই দশা
২৬/৮/৯৫ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন