বুধবার, ১১ মে, ২০১১

এই দুনিয়ায়

এই দুনিয়ায়

সবাই কিছু করতে যায়

বাঁচতে দুদিন

অট্টালিকা গড়তে যায়

বন্দিশালায়

সোনার পাখি ধরতে যায়


এই দুনিয়ায়

সবাই কিছু বলতে যায়

অকারণে

পরের জিনিস দলতে যায়

দম্ভ নিয়ে

রাস্তা-পথে চলতে যায়


এই দুনিয়ায়

কেউ বা কারো ধমকে যায়

চলার পথে

কেউ বা হঠাৎ থমকে যায়

আসল কথা

সবাই সমান কম কে যায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন