গরিব লোকের ঘর ভাঙছে
হাওর-নদীর চর ভাঙছে
জিনিসপাতির দাম বাড়ছে
টেনশেনে গার ঘাম বাড়ছে
বৃষ্টিতে।
হাড়িতে চাল উঠছে না
কাজ-কাম তাও জুটছে না
দুখীর চুলো জ্বলছে না
দিনাতিপাত চলছে না
বৃষ্টিতে।
কোলের শিশু নামছে না
পেটের খিদে থামছে না
দুঃখ-জ্বালা ঘুঁচছে না
চোখের পানি মুছছে না
বৃষ্টিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন