যেই ছেলেরা-
বিয়ের সময় টাকা চায়
টেবিল সিলিং পাখা চায়
রঙিন টিভি ভিসিআর
জায়গা জমির ডিসিআর
এই সমাজের কীট তারা,
ওয়ান ক্লাশ চিট তারা।
যেই ছেলেরা-
বিয়ের পরে বাড়ি চায়
গয়নাগাটি গাড়ি চায়
ফ্রিজ শোকেচ সোফা খাট
মাসে দু সেট প্যান্ট ও শার্ট
এই সমাজের কীট তারা,
ওয়ান ক্লাশ চিট তারা।
২৮.৯.১৯৯৭ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন