পণ্ড মিয়া
ইরান তুরান জাপান
মাসের শেষে পণ্ড মিয়া
সেথায় করন চা পান-
বাংলাদেশে আসেন ফিরে
যখন জ্বরে হাঁপান।
গায়ের বিপি মাপান
মধ্যিমাঝে রক্তচাপে
রাতবিরেতে দাপান-
একাই বসে থরথরিয়ে
হাত-পাগুলো কাঁপান।
তিড়িং বিড়িং লাফান
হাতের কাছে চাকরবাকর
ডাকলে যদি না পান-
হাজার রকম দোষের বোঝা
বিবির ঘাড়ে চাপান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন