ভোট এলে বক্তারা বক্তৃতা দেন
আমাদের সাথি হয়ে ওরা থাকবেন
আর যেন কী?
চুপ করো চুপ করো সব বলছি।
জীবনের বাকিটুকু সেবা করবেন
মানুষের দোয়া নিয়ে উনি মরবেন।
ভোট এলে মোলাকাত দ্বারে দ্বারে যাওয়া
পান বিড়ি সিগারেট দিয়ে ভোট চাওয়া
ভোট নিয়ে কেটে পড়ো শুরু করো ধান্দা
তোমাদের চিনি চিনি কী ধাচের বান্দা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন