বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

নতুন কুঁড়ি

নেই আমাদের নেইকো জুড়ি
আমরা সবাই নতুন কুঁড়ি
পুষ্প হয়ে ফুটবো,
আকাশ জুড়ে তারার মতো
চাঁদের হাসি লুটবো

কচি হাতে খাতা ভরে
রঙিন রঙিন পাতা ভরে
গল্প ছড়া লিখবো,
বিশ্বজুড়ে নাম ছড়িয়ে
মানুষ হতে শিখবো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন