বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

এ দেশ নিয়ে

শাপলা ফোটা সবুজ দেশে

সূর্য ওঠে সোনার বেশে

লাগে বেজায় ভালো;

গোধুলি রঙ সাঁঝের বেলা

আকাশে হয় তারার মেলা

চাঁদেও ছড়ায় আলো।

 

রাখাল বাজায় মধুর বাঁশি

ফসল ফলায় গাঁয়ের চাষি

কাউন ভুরো ধান;

বাংলা ফসল-ফুলে ভরা

লাখো বীরের রক্তে গড়া

এ দেশ ভাইয়ের দান।

 

নদী-নালায় এ দেশ ঘেরা

নীল-সবুজে সবার সেরা

নেই এ দেশের জুড়ি,

খুব মায়াময় মধুর লাগে

পাখির উড়োউড়ি

 

এ দেশ আছে স্বপ্নে ঘিরে

কতো শত নদীর তীরে

আমরা ওড়াই ঘুড়ি,

এ দেশ আমার প্রাণের মতো

পাইনে কো তার জুড়ি।

 

৩০.৯.১৯৯০ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন