শুক্রবার, ১৭ জুন, ২০১১

টিপ্পনী- ২২ সেপ্টেম্বর ১৯৯১

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ৯২
২২ সেপ্টেম্বর ১৯৯১ খ্রিস্টাব্দ
০৬ আশ্বিন ১৩৯৮ বঙ্গাব্দ
১২ রবিউল আউয়াল ১৪২২ হিজরি
চুয়াডাঙ্গা-রোববার।

        খবর:(ওরা আমাদেরই নুন ধরে)
                 ধোপাখালী সীমান্তে হয়
            বাঁ হাত দিয়ে কারবার,
            রাঘব বোয়াল হচ্ছে মোটা
            ছা পোশা লোক বারবার-

            পড়ছে ধরা লবণ নিয়ে
            খাটছে মজার জেল,
            ভুড়িঅলার বাড়ছে ভুড়ি
            হায়রে মজার খেল।
           
            চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্তে ভারতীয় লবণ পাচার করে আনার সময় বিডিআরের হাতে ধরা পড়ে এক কালোবাজারি মহিলা। বিডিআর সদস্যরা তার কাছে থাকা লবণ কেড়ে নেয়। মহিলা সাংবাদিকদের কাছে আক্ষেপ করে জানায়, কতো বড় বড় চালান পাচার হয়ে যাচ্ছে, সেবেলায় তাদের ধরা হয় না। আমাদের লবণই তাদের চোখে পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন