বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

সোজি যখন

সোজি যখন ছোট্ট ছিল
আদুরিণী বড্ড ছিল
মিষ্টি মধুর হাসতো সে;
খিদে পেলে কেঁদে কেঁদে
চোখের জলে ভাসতো সে।

দোলনাখানা ঠেলতো কেউ
হাত-পা নেড়ে খেলতো সেও
মান অভিমান করতো না;
ময়না নেবো পুতুল নেবো
বায়না কিছুই ধরতো না।

ঘুমিয়ে যাওয়ার একটু আগে
ফুলতো সোজি ভীষণ রাগে
ঘুমের ঘোরে ঢুলতো যে
আম্মু তাকে বুকে রেখে
ছড়া কেটে দুলতো যে।

ঘুমিয়ে গেলে চুমু এঁকে
বালিশে মা আসতো রেখে
বলতো সোজি ঘুমাসরে;
ঘুম পাড়ানী আনবো ডেকে
মাত্র বাকি দু মাসরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন