রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

আয়রে ছুটে আয়

আয়রে ছুটে আয়রে-
আল্লারই গান গাই
বাতিলের পথ থেকে উঠে আয়
কোরানের পথ ধরে ছুটে আয়
আমরা
নতুন করে ভুবনটাকে
জাগিয়ে দিতে চাই:
আল্লারই গান গাই।

আয়রে শপথ নে বুক ফুলিয়ে
ইসলামি পতাকা আয় দুলিয়ে
আজকে
সবাই মিলে একই সাথে
এগিয়ে চলো যাই;
আল্লারই গান গাই।

আয় ছুটে সংগ্রামী রং বিলিয়ে
কোরানের পথে আয় হাত মিলিয়ে
আমরা
জিহাদ করে যাই দেখিয়ে
এমন পথ আর নাই
আল্লারই গান গাই।

যদি চাস কোরানের আইনে চলা
আল্লাহু আকবর ফাটিয়ে গলা
বল না
তবেই তবে শান্তি হবে
সন্দেহ যে মোটে নাই
আল্লারই গান গাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন