সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

টিপ্পনী- ২৪ ফেব্রুয়ারি ১৯৯২

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২৪২
২৪ ফেব্রুয়ারি ১৯৯২ খ্রিস্টাব্দ
১১ ফাল্গুন ১৩৯৮ বঙ্গাব্দ 
চুয়াডাঙ্গা-সোমবার।

খবর:(ফেব্রুয়ারিতে বাংলা ভাষার মান বাড়াতে হবে)

একুশ এলেই বাংলাদেশে
বাংলা ভাষার রব ওঠে,
মিনার জুড়ে ফুলদানি আর
নানান ফুলের টব ওঠে।

একুশ গেলেই হিন্দি গানে
এদেশ পুরো জুড়ে যায়,
বাংলা ভাষার হৃদয় তখন
ধুপের মতো পুড়ে যায়।
            যখন একুশে ফেব্রুয়ারি আসে তখন বক্তারা বাংলা ভাষার ওপর গুরুত্বারোপ করেন। কিন্তু যেই একুশের আনুষ্ঠানিকতা শেষ হয় তখন বিদেশি কালচার আমাদের ঘিরে ধরে। এ সংক্রান্ত একটি খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন