মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১২

টিপ্পনী ২১ জুন ১৯৯২


দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ২য় # সংখ্যা-০০৯
২১ জুন ১৯৯২ খ্রি.
০৭ আষাঢ় ১৩৯৯
২০ জিলহজ ১৪১২
চুয়াডাঙ্গা-রোববার।

খবর:(গাঁজার গাছ উদ্ধার)

দামুড়হুদা উপজেলার
ফকিরপাড়া গাঁয়,
রজিত কুমার শুচির বাড়ি
অনেক মানুষ যায়।

রজিত কুমার এখন জেলে
পাচ্ছে নাতো গাঁজা,
নাদান কুঁড়ে এবার ঠিকই
পাবে উচিত সাজা।
           
            চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাধীন ফকিরপাড়া গ্রামের রজিত কুমার শুচি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছসহ রজিত কুমারকে গ্রেফতার করে। এ খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন