স্বাধীনতার ডাক পড়েছে
কে দিয়েছে ডাক,
যুদ্ধে যাওয়ার সময় হলো
কোমর বেঁধে রাখ।
ডাক দিয়েছে মুজিব নামের
টুঙ্গিপাড়ার ছেলে,
লড়াই হবে ঝাপিয়ে পড়
ঘর সংসার ফেলে।
এমন কিসের গরব করো
হাড়িতে নেই চাল,
ছেলে মেয়ে মা বউ বোন
সব দেখি কঙ্কাল।
বাঁচার মতো বাঁচতে হলে
পাক হানাদার তাড়া,
যুদ্ধ জয়ের স্বপ্ন নিয়ে
শক্ত হয়ে দাঁড়া।
হবেই হবে কাজ;
পালিয়ে যাবে পাক শোসনের
সকল ফাঁকিবাজ।
১৭.৯.২০১২ খ্রি.
বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন