মাপ
চণ্ডিপুরের চান্দু মিয়া
মেপে কথা বলেন,
মেপে হাসেন মেপে কাশেন
মেপে সড়ক চলেন।
মেপে মেপে ঘুমোন তিনি
মেপে আহার করেন,
মেপে তাকান মেপে চা খান
মেপে সুযোগ ধরেন।
মাসের শেষে সেলুন ঘরে
মেপে দাড়ি কামান,
মেপে নড়েন মেপে পড়েন
মেপে মাথা ঘামান।
কিন্তু সেদিন চলতি পথে
মাপের হলো ভুল,
অমনি লরির চাপা খেয়ে
হারিয়ে ফেলেন কূল।
-:o:-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন