এই রাজাকার শালা
এই রাজাকার শালা;
কোথায় পেলি ডিসেম্বরে
টাটকা ফুলের মালা?
আলবত তুই সৌধ থেকে
ফুল করেছিস চুরি,
হারামজাদা কিসেরে তোর
এত্তো বাহাদুরি?
শালা_
যা করেছিস নেই তো ক্ষমা
দে মুড়ি দে ছালা;
খুব গোপনে যা পালিয়ে
এ দেশ ছেড়ে পালা_
নইলে তোকে থাপড়ে কানের
ফাটিয়ে দেবো তালা।
-:o:-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন