শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

উক্তি

বলেন আমার দাদা;
রাজাকাররা
এক্কেবারেই গাধা।

সোজা কথা মামার;
রাজাকাররা
সেকেলে খোদ চামার।

ভেবে বলেন মামি;
রাজাকাররা
বেজায় বিপদগামী।

বলেন আমার বাবা;
রাজাকারদের
মুণ্ডু মাথা চাবা।

বলেন মিঞা ভাই;
রাজাকারদের
বাঁচার উপায় নাই।

বলেন খালা-খালু;
রাজাকারদের
চোখে ছিটাও বালু।

হেসে বলেন নানা,
সব রাজাকার
যাক হয়ে যাক কানা।
      -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন