কারখানা মিলে খাটে
ওরা শিশু সব,
নেই কোনো হইচই
খুশি কলরব।
সারাদিন সারারাত
কালি ঝুলি মাখে
খায় দুটো ডালভাত
টিফিনের ফাঁকে।
লেখাপড়া খেলাধুলা
বোঝে নাকো তারা,
এই সব শিশু আজ
অধিকার হারা।
২৪. সেপ্টেম্বর ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন