আহাদ আলী মোল্লা
মা ওগো মা ভয় পেয়ো না আমি বীরের বেশে,
কালকে দেখো একাই যাব ভিন্ন গ্রহের দেশে
অজানা সব রহস্য ভেদ জানব
নতুন নতুন খবর বয়ে আনব
জানব আরও কী রয়েছে গ্রহরাজির শেষে।
সূর্য তারার সীমা ছেড়ে সপ্তাকাশের কোলে,
কিংব যেথায় মাতোয়ারা প্রাণের কলরোলে
সেই সীমাহীন দূর অজানায় ছুটব
জ্ঞান গরিমা নিজ দু হাতে লুটব
ফিরব আবার নিজের ঘরে দেশকে ভালোবাসে।
০১.০৭.২০২১ চুয়াডাঙ্গা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন