মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কাব্যরা চার বন্ধু

২০২৫ সালের ১৭ জানুয়ারি ছবিটি তোলা হয়। আফরোজ গালিব কাব্য তার তিন বন্ধুর সঙ্গে। কাব্যর ডান দিকে শাফিন, বাঁয়ে হাসিন ও রিফাত। তারা এইচএসসি পরীক্ষার পর ঢাকার ফকিরাপুল এলাকায় মেসে থাকত। মেডিকেলে ভর্তির প্রস্তুতির জন্য উন্মেষের মতিঝিল শাখায় তারা কোচিং করত। ২০২৫ সালের ১৭ জানুয়ারি তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন পরীক্ষার হলে যাওয়ার পথে চার বন্ধুর ছবিটি তোলা হয়। পরবর্তী আফরোজ গালিব ঢাকা মেডিকেল কলেজ, হাসিন খুলনা মেডিকেল কলেজ, রিফাত রাজশাহী মেডিকেল কলেজ ও শাফিন ঢাকা ডেন্টাল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করে এবং ভর্তি হয়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন