বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সৃজনশীল মেধা অন্বেষণ



চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। (19.03.2019) মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ প্রতিযোগিতায় জেলার ১২ শিক্ষার্থী খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়।
জানা গেছে, গত ১৬ মার্চ (১৬.০৩.২০১৯) জেলার চার উপজেলায় উপজেলা ভিত্তিক সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে জেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ এই চার বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বিষয়ে ষষ্ঠ-অষ্টম শ্রেণি ক-গ্রুপ, নবম-দশম শ্রেণী খ-গ্রুপ এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা গ-গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ওই দিন উপজেলা পর্যায়ে প্রত্যেক উপজেলা থেকে প্রত্যেক বিষয় ও গ্রপে মোট ১২জনকে বিজয়ী করা হয় ১২ জনকে। চুয়াডাঙ্গার চার উপজেলা থেকে বিজয়ী হয়ে আসা প্রতিযোগীদের মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মোট ১২জন বিজয়ী হয়। তারা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। এদের মধ্যে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। 


প্রতি বিষয়ের প্রতি গ্রুপ থেকে একজন শিক্ষার্থী জেলা পর্যায়ে “বছরের সেরা মেধাবী” নির্বাচিত হয়। এরা হলো ভাষা ও সাহিত্যের ক-গ্রুপের তাসনিম লুবাবা (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা), ভাষা ও সাহিত্যে খ-গ্রুপে তামান্না জেবিন (হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর), ভাষা ও সাহিত্যের গ-গ্রুপের মোছা. ফারিয়া আলী (জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ), দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের ক-গ্রুপে আমরিন চৌধুরী আবৃতি (আল ইকরা ক্যাডেট একাডেমী, আলমডাঙ্গা), দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের খ-গ্রুপে মো. জারির হুসাইন (শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর), দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের গ-গ্রুপে নিলুফা ইয়ামিন অ্যানি (আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ), গণিত ও কম্পিউটার বিষয়ে ক-গ্রুপে আফরোজ গালিব কাব্য (ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা), গণিত ও কম্পিউটার বিষয়ে খ-গ্রুপে রাব্বি হাসান (সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ, চুয়াডাঙ্গা), গণিত ও কম্পিউটার বিষয়ে গ-গ্রুপে মো. মোস্তাফিজুর রহমান (চুয়াডাঙ্গা সরকারি কলেজ), বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ক-গ্রুপে মো.মাহফুজ হোসেন (আল ইকলা ক্যাডেট একাডেমী, আলমডাঙ্গা), বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে খ-গ্রুপে শামীম আহমেদ লিয়ন (শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর), বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে গ-গ্রুপে মো. ফিরোজ হোসেন (দর্শনা সরকারি কলেজ, দামুড়হুদা)। এরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নিবার্চিত হয়। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা খুলনায় কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন