মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

খুকির ইচ্ছে

বাঁশবাগানের কোল ঘেঁষে চাঁদ
উঠলো মেঘের ফাঁকে,
মুচকি হেসে খুকি বলে
আমায় যেন ডাকে

আমার খুবই ইচ্ছে করে
চাঁদের দেশে যাই,
দিনের শেষে হেসে উঠি
আকাশে সন্ধ্যায়

পূর্ণিমা চাঁদ হয়ে দেবো
মেঘের ফাঁকে উঁকি,
হাত বাড়িয়ে ডাকবে আমায়
হাজার খোকা-খুকি

পাড়া-গাঁয়ের মা-ঝিয়েরা
আদর করে করে,
হাজার-কোটি চুমু দেবে
আমার দুগাল ভরে

চাঁদকে দেখে মনের ভেতর
খুশিরা দেয় হানা,
সত্যি আমি চাঁদ হবো আজ
করিসনে কেউ মানা
৩০/৮/১৯৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন