মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

জন্মদিনে


আসে যখন বাইশ নভেম্বর
উজ্বালা হয় আমার বাড়ি ঘর
আসে অনেক বন্ধু সাথি মিতে
জমে সে এক মজার কুটুম্বিতে
গর্বে ভরে যায় ফাঁকা এই বুক;
তাইতো বেশি জন্মদিনেই সুখ

ভেদাভেদের পাঁচিলখানা ভেঙে
বাড়িটা যায় মিলন মেলায় রেঙে
একটা সুতোয় বাঁধে হাজার মন
ভালোবাসায় ভরে হৃদয় কোণ
উতল হাসি হেসে ওঠে মুখ;
তাইতো বেশি জন্মদিনেই সুখ

মনের কালি সব হয়ে যায় বের
ঢেউ বয়ে যায় মহা-আনন্দের
মনআঙিনায় ন্যায়ের মিছিল ছোটে
বুকের ঝিলে শাপলা-শালুক ফোটে
দূর হয়ে যায় মনের যত দুখ;
তাইতো বেশি জন্মদিনেই সুখ
৩১/৮/১৯৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন