রাজার ছড়া
আমরা রাজার দেশের মানুষ
রাজার দেশে বাস,
খুদকঁড়ো আর এটোকাঁটা
খাচ্ছি বারো মাস।
মাছ মাংস ডিম জোটে না
বছরে একদিন,
দিনে দিনে যাচ্ছে বেড়ে
কর্জ দেনা ঋণ।
রাজা সাহেব ঠাণ্ডা ঘরে
কোর্মা-পোলাও খায়,
ঠ্যাঙের ওপর ঠ্যাং দুলিয়ে
ভিনদেশি গান গায়।
হতচ্ছাড়া রাজা মশাই
নিজে খেলেই খুশি,
আমরা কেবল খিদে পেলে
হাতের আঙুল চুষি।
০৭ জুন ১৯৯৭ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন