একটা ঘুড়ি দুটো ঘুড়ি তিনটে ঘুড়ি
আমার ঘুড়ি ছুঁয়ে দেবে চাঁদের বুড়ি
সেখান থেকে আনবে খবর নানানতর
আলোকিত হবে দেশের কুঁড়ে ঘরও।
মায়ের মুখে চাঁদের মতোন ফুটবে হাসি
সুখের পরশ পাবে দেশের গরিব-চাষি
খুশির জোয়ার বয়ে যাবে মাঠে ঘাটে
‘খুশি’ হবে বেচাকেনা গাঁয়ের হাটে।
মায়ের জন্য কিনবো খুশি ঝুড়ি ঝুড়ি
আমার ঘুড়ি ছুঁয়ে দেবে চাঁদের বুড়ি।
০৭ সেপ্টেম্বর ১৯৯৭ খ্রি., কৃষ্ণপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন