মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

শনির দশা

আমাদেরই ছাত্র সে

বসে শেষ বেঞ্চে,

হেসে কয় ঘোলামেলা

ইংরাজি টেন্সে


বনবন ঘুরপাক

খায় মাথা ভয়েজে,

মনে হয় শেখবার

কোনো চিজ নয় এ যে


আর যত মারপ্যাঁচ

ইংরাজি বানানেই,

মানুষের ভাষা এ কি

আমার অতো জানা নেই


বাংলায়ও হেরফের

কারকে ও সমাসে,

আমার এই মস্তকে

ঢুকলো না নমাসে


চোখ হয় ছানাবড়া

দেখলেই সন্ধি,

কোনটা যে শিখি ছাই

কোন্ পানে মন দি


সংখ্যার ছড়াছড়ি

যত সব গণিতে,

দেখে-শুনে মুণ্ডুটা

গিলে খেলো শনিতে

০৬/৬/১৯৯৭ খ্রি., কৃষ্ণপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন