বানরের খেলা
হই হই হই ভেলকিবাজি
দেখবি কে আয় বিয়ের কাজি
বিয়ে পড়ায় বানরে-
এই কথা কেউ মানোরে?
ডিং ডিং ডিং মজার কথা
জামাইবাড়ি পুঁইয়ের লতা
ওই নিয়ে যায় বানরে-
এই কথা কেউ মানোরে?
ও রে রে চালায় গাড়ি
একলাফে দেয় সাগর পাড়ি
পুঁচকে সে এক বানরে-
এই কথা কেউ মানোরে?
বা বা বা লাগছে ভারি
রাতের বেলায় চৌকিদারি
করছে দেখো বানরে-
এই কথা কেউ মানোরে?
তাই তাই তাই লড়াই করে
শহীদ হলো যুদ্ধে মরে
বনের পশু বানরে;
এই কথা কেউ মানোরে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন