মা যেন গো আকাশভরা তারার হাসি
শিশিরঝরা ধানের কচি চারার হাসি
উঠোনজোড়া রাঙা ডালিম ফুলের হাসি
ঝুমকোলতার দুলের হাসি।
মা যেন গো মেঘের কোলে রোদের হাসি
বহু যুগের এক কাড়ি ঋণ শোধের হাসি
বুকের মাঠে স্বপ্ন বোনা সাধের হাসি
জোছনাভরা চাঁদের হাসি।
মা যেন গো রামধনুকের সবুজ হাসি
ফসলদোলা বুনো হাওয়ার অবুঝ হাসি
দোয়া-আশিস আদর মাখা ছায়ার হাসি
আর গোধূলি মায়ার হাসি।
০৬/৬/১৯৯৭ খ্রি., কৃষ্ণপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন