মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

পিচ্ছি হকার


ছোলা-বুটের ভাজা বেচে
বাদাম-তিলেখাজা বেচে
মোটর-রেলে
দুই পা ঠেলে
ছোটে সে দিনভর,
নেই ছেলেটির কেউতো আপন
নেই ছেলেটির ঘর

জাহাজ ফেরি বাসে বাসে
লোক-জনতার কাছে কাছে
হেঁটে হেঁটে
খেটে খেটে
ঝরায় গায়ের ঘাম,
থাকা-খাওয়ার নেই কিছু তার
পিচ্ছি হকার নাম
২০/৮/১৯৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন