এক.
বন-বনানী ঝোপে ঘেরা
সবুজ শ্যামল গাঁ ছিল,
বনবাদাড়ে লতার ফাঁকে
বুনো পাখির ছা ছিল।
বুবুর হাতে রেশমি চুড়ি
আলতা রাঙা পা ছিল,
লজ্জাবতী ঘোমটা পরা
গাঁয়ের বধূ মা ছিল।
দুই.
গাছগাছালি শূন্য এখন
মরুর মতো গাঁ আছে,
পাখপাখালি যায় না দেখা
একটা দুটো ছা আছে।
বুবুর হাতে সোনার ঘড়ি
জুতোপরা পা আছে,
পল্লীবধূ যায় না দেখা
মেক্সিপরা মা আছে।
২০/৮/১৯৯৭ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন