মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

আদম ব্যবসা


হাজার হাজার টাকা পাবা
কোর্মা পোলাও মাংস খাবা
বিদেশে যাও বোকা,
এমনিভাবে ব্যাপারী দেয়
চানকা জুতের ধোকা

ভিটে-মাটি তবিল ঝেড়ে
স্বদেশ সোনার বাংলা ছেড়ে
হচ্ছে মানুষ চালান,
আদমব্যাটা জেল খাটে আর
ব্যাপারী দেয় দালান

বেচে গেলাস ঘটি বাটি
বিদেশে খায় লোকের চাটি
কেউ মরে হয় লাশ,
কারো হাতে হারিকেন আর
কারো বা যায় বাঁশ

কেউ কলাগাছ আঙুল ফুলে
ণ্ডা মিঠাই খাচ্ছে তুলে
কারোর ফুটো থালা,
ব্যাপারী কি জানে লোকের
জমি বেচার জ্বালা?
২০/৮/১৯৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন