বাহান্নতে
বাহান্নতে ভাই একুশে
যেই বাড়ালো পা,
পাকিস্তানি শাসক বলে
বাইরে যেয়ো না-
‘আজকে কোথাও যাসনে খোকন’
বললো হেঁকে মা।
মানলো না ভাই কারোর বাধা
চললো নিজের মতে,
রাষ্ট্রভাষা বাংলা করো
স্লোগান দিলো পথে-
শান্তি আছে বর্ণমালা
অ আ ক খ গ তে।
পাকিস্তানি শাসক রেগে
দেয় চালিয়ে গুলি,
মুমূর্ষু তাও যায়নি ভুলে
বাংলা ভাষার বুলি-
রাষ্ট্রভাষা বাংলা হলো
ভাইকে কি আর ভুলি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন