হঠাত সেদিন শোনা গেলো
নওগাঁ জেলার মীর
বেজায় রকম বীর-
বাঁ হাত দিয়ে ছুড়তে পারে
পাঁচশো মাইল তীর;
দেখতে জমে ভিড়।
অন্য কিছু খায় না মোটে
খায় সে ভুরোর ক্ষীর
মিথ্যে নয় এক চির-
গায়ের বলে এক মিনিটও
রয় না সে স্থির;
নাড়ায় ঘাড় ও শির।
ভীষণ রকম তাগড়া মোটা
বিরাট ও গম্ভীর
বকে সে বিড়বিড়-
তার ব্যায়ামে রোজ দরকার
চোদ্দ ব্যারেল ঘি’র;
খবর বিবিসি’র?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন