বাড্ডা থেকে হারিয়ে গেছে
চণ্ডিচরণ পাল,
হালকা গড়ন শ্যামলা বরণ
চেহারা গোলগাল।
কাজ করতো হাতিরপুলে
গোপাল দাসের বাসায়,
বয়স বারো কথা বলে
মেহেরপুরের ভাষায়।
কোমরে তার বাঁধা ছিল
বাড়ির গেটের চাবি,
পায়ে ছিল ছেঁড়া জুতো
পরনে পাঞ্জাবি।
বাম কপালে দাগ আছে তার
গাইতে পারে গান,
সেই ছেলেটির এই ঠিকানায়
চাই পেতে সন্ধান।
ঢাকা আজিমপুর, টেলিফোন
শূন্য সাত আট চার,
খোঁজদাতাকে দেয়া হবে
অনেক পুরস্কার।
০৩ এপ্রিল ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন