লোকটা নাকি রাতদুপুরে
রাঙা সুতোয় গিঁট মারে,
দু’চোখ বুজে চিল্লিয়ে সে
এদিক ওদিক ইট মারে।
লোকের কথার মধ্যিখানে
মাথা রেখে ফালপাড়ে,
সামনে পেলে যাকে তাকে
কথ্য ভাষায় গাল পাড়ে।
সন্ধ্যারাতে পথের ধারে
ঘুষি এবং কিল ছোড়ে,
আবোল-তাবোল বাক্য বলে
আকাশপানে ঢিল ছোড়ে।
গিল্লা রটায় কথা লাগায়
স্বভাব ছিল তাল মারা,
দুর্ঘটনায় সেই বেচারা
হঠাৎ গেছে কাল মারা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন