মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

প্রজাপতির সাথে

মন কেড়েছে প্রজাপতির
জরির জামা-শাড়ি,
তাইতো এখন একলা আমার
মন টেকে না বাড়ি

কোন্ জ্ঞানী কোন্ শিল্পীআঁকা
প্রজাপতির দুইটি পাখা
ভাবলে এসব আমাকে তাই
অবাক ভারি!

কী অপরূপ কারুকাজে
রঙিন পাখায় নুপূর বাজে
ইচ্ছে করে ওর সাথে যাই
খুঁজি রঙের হাড়ি

হাজার রঙের মিহিদানা
তুলিতে ওর পাখায় টানা
মনটা বলে ওর সাথে যাই
চালিয়ে হাওয়ার গাড়ি
০৮.৮.১৯৯৭ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন