মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

কাঠের ঘোড়া

চার পা অলা কাঠের ঘোড়া
ছোট্ট খোকা দাবড়ায়,
চলতি পথের মানুষগুলো
হিড়কে মরে; ঘাবড়ায়

হাতের রাঙা চাবুক দিয়ে
ছোট্ট খোকা চাবকায়,
খিদে পেলে কাঠের ঘোড়া
ছোলার সাথে গাব খায়

ছোট্ট খোকার মুখে হাসি
দিগ্বিজয়ী ভাব,
তার দুচোখে ফুটে আছে
স্বর্ণালি খোয়াব
০৩/৯/১৯৯৭ খ্রি.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন