জেহালার হবিরাজ
নামকরা কবিরাজ
রোগী দেখে রোজ রাত
বারোটায়;
কেরামতি তার ওটাই।
এলেই রোগী ছাদকা ধরেন
খাপছাড়া সব প্রশ্ন করেন
রোগী ভয়ে চেঁচায়,
জায়গাজমি বেচায়।
ধমক দিয়ে অসুখ সারেন
মধ্যিমাঝে গুঁতো মারেন
লোকটা বেজায় চতুর;
তার পাল্লায় পড়লে এসে
সব রোগী হয় ফতুর।
২৪ অক্টোবর ১৯৯০ খ্রি.
কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন