মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

ষাট বছরের বুড়ি

ষাট বছরের বুড়ি,
দাঁত গালে নেই পান খায় খুব
খায় না ভাজা মুড়ি-
মাঘের রাতে মাতিয়ে পাড়া
বাজায় হাতে তুড়ি!

:ভাত খায় সে?
-অল্প
:মুখে শুধু?
-গল্প
:গোশ খায় কি?
-খায় না
:হাঁটতে পারে?
-যায় না
পায়ে কোনো বল না পেলে
দেয় সে হামাগুড়ি,
ষাটবছরের বুড়ি
২৪ অক্টোবর ১৯৯০ খ্রি.
কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন