মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

বিষটির ছড়া

বিষটি যেন বাজায় নূপুর

সকাল-দুপুর

টাপুর টুপুর

টুপ,

লম্ফ মারে ডোবায় ব্যাঙ

ড্যাঙর ড্যাঙ

ঘ্যাঙর ঘ্যাঙ

ঘুপ-

এসব দেখে খুকুর ঠোঁটে

হাসি ফোটে

রয় না মোটে

চুপ

০৬/৯/১৯৯৭ খ্রি., কৃষ্ণপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন