মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

আহবান


সোনা মানিক ভাই-বোনেরা জানিসনে কি তোরা
পল্লা দেয়ার যুগ পড়েছে এই পৃথিবী জোড়া­
কামার কুমোর জেলে তাঁতী
পাল্লা দিয়ে সকল জাতি­
ছুটছে সবাই আপন কাজে যেন ছোটার ঘোড়া

এই পৃথিবী চলে না আর আগের মতোন ধীরে
চলতে গিয়ে পড়ছে মানুষ পাল্লা দেয়ার ভিড়ে­
কেউ বসে নেই ঘরের কোণে
পাল্লা দিয়ে হিসেব গোনে­
সবাই ছোটে কাজের তোড়ে কেউ দেখে না ফিরে

পাল্লা দেয়ার এই জগতে পাল্লা দিয়েই ছোট­­
বিশ্বখ্যাত মানুষ হবি এটাই কথা মোট
বুকে কঠিন সাহস নিয়ে
সামনে পানে চল এগিয়ে
সজাগ হয়ে ওঠরে তোরা সজাগ হয়ে ওঠ
৩০/৮/১৯৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন