মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

ইচ্ছেগুলো


এক্কেবারেই মন বসে না ব‌'য়ে
আমি যেন যাচ্ছি কবি হয়ে

ইচ্ছে করে প্রজাপতি হই
ফুলের কানে মনের কথা কই

পাখি হয়ে ডাকি গাছের ডালে
উড়ে বেড়াই সন্ধে বা সকালে

নদীর বুকে নৌকা বেয়ে চলি
সুয্যি হয়ে রোজ সকালে জ্বলি

অচিন দেশের স্বপ্ন দেখি শুধু
ধূসর আকাশ যেথায় করে ধু-ধু

কখনো হই বক-সারসের দল
হই উতলা উন্মনা চঞ্চল

ইচ্ছেগুলো ভাবায় রয়ে রয়ে
তাইতো আমার মন বসে না ব'য়ে
৩১/৮/১৯৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন