বেজি দেখে ডরায় ভীষণ
কাঁকলাসে তার ভয় করে,
বানর দেখে চিল্লিয়ে সে
চোদ্দ পাড়া জয় করে।
ছারপোকা তার সয় না মোটে
দেখলে মাথায় সিট হয়,
কানের কাছে ডাকলে মশা
আজগুবি সে ফিট হয়।
টিকটিকি সে দেখলে কাঁপে
কালো দু’চোখ গোল করে,
চোখের পানি নাকে ঢালে
এক্কেবারে ঘোল করে।
তেলাপোকা দেখেই কাঁদে
বিল্লি দেখে দেয় সটাং-
কুলীন সাপের জিভ দেখে সে
দিনদুপুরে চিৎপটাং।
২১ জানুয়ারি ১৯৯৮ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন