বুধবার, ২৭ এপ্রিল, ২০১১

ব্যাঙ


কোলা ব্যাঙে পুকুর থেকে
খেতো মাগুর চ্যাং
রেগে দাদু খ্যাপলা দিয়ে
ধরলো কোলা ব্যাঙ

দু'হাত দিয়ে ধরে যখন
মারলো জোরে ল্যাং
হায় মছিবত কোলাব্যাঙের
ভাঙলো দুটো ঠ্যাং

তাই না দেখে দাদু মশাই
নাচে ডিডাংড্যাং
হঠাত দেখি ছুটে এলো
কোলাব্যাঙের গ্যাং

ক্ষেপে তারা মিছিল করে
ডাকে ঘ্যাঙর ঘ্যাং
দাদু পালায়, ঘরে উঠে
খায় দু' গেলাস ট্যাং
০৮/৮/১৯৯৭ খ্রি.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন